ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১০ মার্চ, ২০২৬, ০৭:৩৫ বিকাল

চট্টগ্রামের রাউজানে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের রাউজানে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের রাউজান উপজেলায় অপহরণের প্রায় ১১ ঘণ্টার মধ্যে তিন বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির খালার সাবেক স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১টার দিকে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উরকিরচর ইউনিয়নের বৈজ্জ্যাখালী গেইট সংলগ্ন নিজ বাসার সামনে রোববার (৯ মার্চ) বিকেলে সমবয়সী শিশুদের সঙ্গে খেলছিল নাবিলা আক্তার (৩)। বিকাল প্রায় ৩টা ১৭ মিনিটের দিকে সেন্টমার্টিন ক্লাবের পূর্ব পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা একটি সিএনজি অটোরিকশায় করে তাকে তুলে নিয়ে যায়।

ঘটনার পর শিশুটির বাবা মো. আজাদ (৩১) রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি করেন। কিছুক্ষণ পর অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন করে শিশুটিকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামি থানার জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে মো. রুবেল ওরফে বেচন (৪৫), মো. জাহেদ (২৬) ও মুনসুর আলম (৩২)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অপহৃত শিশুকে উদ্ধার করা হয় এবং অপহরণে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।

আরও পড়ুন

ওসি সাজেদুল ইসলাম পলাশ জানান, গ্রেপ্তারদের মধ্যে একজন শিশুটির খালার সাবেক স্বামী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় শিশুটির বাবা মো. আজাদের দায়ের করা এজাহারের ভিত্তিতে রাউজান থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৮/৩০ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় নকল দুধ-ঘি কারখানায়  অভিযান, তিন প্রতিষ্ঠানকে  জরিমানা

চট্টগ্রামের রাউজানে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩

ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক?

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগই নেই: জোনায়েদ সাকি

আন্তর্জাতিক নারী দিবসে নারী অধিকার ও স্বাস্থ্য সচেতনতায় যমুনা ব্যাংকের বিশেষ আয়োজন

টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিতের ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী ৬ মাসের জন্য বহিষ্কার