ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১০ মার্চ, ২০২৬, ০৬:২৫ বিকাল

কলাপাড়ায় গৃহবধুকে খালে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

কলাপাড়ায় গৃহবধুকে খালে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় রুবিনা আক্তার (৩৫) নামের এক গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে দেয়া এবং চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে তার শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল নয়টায় ওই নারীকে অজ্ঞান অবস্থায় খাল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে তার স্বামী বাদল হাওলাদার ও বাবার বাড়ির লোকজন। এর আগে ভোররাতে উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

হাসপাতালের বিছানায় কাঁদো কাঁদো কন্ঠে রুবিনা আক্তার বলেন, বেশ কিছুদিন ধরে তার স্বামীর সঙ্গে তার শ্বশুর শহীদ হাওলাদার সহ ভাসুর, ননদ, জা, দেবর এবং চাচা শ্বশুরের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। গতকাল সন্ধ্যায় তার চাচা শ্বশুর মনির তার স্বামীকে হত্যা করার হুমকি দেয়। এছাড়া যে কোন বিষয় নিয়ে তার স্বামীর সঙ্গে তাকেও দোষারুপ করে। আজ ভোররাতে সে সেহরি খাওয়া ও নামাজের জন্য ওজু করতে ঘরের বাইরে নামে। এসময় পেছন থেকে তাকে ৪ থেকে ৫ জন মিলে মুখ বেঁধে জোর করে তুলে নিয়ে খালের মধ্যে ফেলে দেয় এবং তাকে চুবিয়ে মারার চেষ্টা করে। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে। তিনি, তার স্বামী এবং তার বাবার পরিবারের অভিযোগ, পূর্ব বিরোধের জেরে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যার উদ্দেশ্যে এমন ঘটনা ঘটিয়েছে।

আরও পড়ুন

কলাপাড়া থানার ওসি মো, রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাপাড়ায় গৃহবধুকে খালে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

মধ্যপ্রাচ্য সংকটে দেশে ডলারের দাম বেড়েছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি কার্যকর হলে বছরে ১৩২৭ কোটি টাকার রাজস্ব হারাবে সরকার: সিপিডি

কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর কাছে ফ‍্যামিলি কার্ডের অনুরোধ করলেন বৃদ্ধা

ভোলার চরফ্যাশনের ২৮৮ পরিবার পেল ফ্যামিলি কার্ড

খুলনায় নির্মাণাধীন হাসপাতালের ভবন থেকে পড়ে সেন্টারিং মিস্ত্রির মৃত্যু