এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ সরকারি কর্মকর্তা!
প্রকল্পের কাঙ্ক্ষিত অগ্রগতি না থাকলেও কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বা এইচভিএসি সিস্টেমের ওপর প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের আটজন শীর্ষ কর্মকর্তা। আগামী ১৫ মার্চ তাদের দেশত্যাগের চূড়ান্ত তারিখ নির্ধারিত হয়েছে। তবে এই সফর নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে নানা প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
‘হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (এইচভিএসি) সিস্টেম ট্রেনিং’ শীর্ষক এই সরকারি সফরে যাচ্ছেন প্রকল্প পরিচালকসহ অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। তালিকায় রয়েছেন:
-
অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক
-
অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) কাজী মো. ফিরোজ হোসেন
-
প্রকল্প পরিচালক ড. মো. তৌফিক হাসান ফিরোজ
আরও পড়ুন -
তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মো. আশরাফুল ইসলাম
-
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. নাজমুল আলমসহ আরও ৩ জন প্রকৌশলী ও স্থপতি।
সফরকারী কর্মকর্তাদের বড় অংশই সরাসরি হাসপাতাল নির্মাণকাজের সঙ্গে যুক্ত নন। এমনকি নির্মাণ পরবর্তী রক্ষণাবেক্ষণ কাজেও তাদের সম্পৃক্ত থাকার সুযোগ নেই। বিশেষ করে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল হকের চাকরির মেয়াদ শেষ হতে চলেছে মাত্র কয়েক মাসের মধ্যে। ফলে তার এই প্রশিক্ষণ রাষ্ট্রীয় কোনো দীর্ঘমেয়াদী উপকারে আসবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সূত্র- দৈনিক কালবেলা
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








