ভিডিও মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ মার্চ, ২০২৬ ০৩:৫২ পিএম

মেসির বার্সায় ফেরা ঠেকিয়েছিলেন লাপোর্তা : জাভি

মেসির বার্সায় ফেরা ঠেকিয়েছিলেন লাপোর্তা : জাভি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর ২০২৩ সালে সেখান থেকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে যোগ দেন আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। পিএসজি ছাড়ার পর গুঞ্জন উঠেছিল শৈশবের ঠিকানা বার্সায় ফিরতে পারেন মেসি। কিন্তু সেটি আর হয়নি শেষ পর্যন্ত। কিন্তু কী কারণে হয়নি?

সে বিষয়ে বোমা ফাটালেন বার্সেলোনার সাবেক তারকা ও কোচ জার্ভি হার্নান্দেজ। তিনি বলেন, ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার কারণে ফেরা হয়নি, ক্ষমতার দ্বন্দ্ব এড়াতে তিনিই আটকে দেন বার্সেলোনায় মেসির ফেরার সম্ভাবনা। গতকাল রোববার স্পেনের দৈনিক লা ভানগার্দিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জাভি বলেন, ‘২০২৩ সালের জানুয়ারিতে বিশ্বকাপ জয়ের পর লিওর সঙ্গে আমাদের যোগাযোগ হয়। সে আমাকে বলেছিল যে সে আবার ফিরতে চায়। আর্থিক দিক থেকে লা-লিগার অনুমতিও আমরা পেয়েছিলাম। কিন্তু প্রেসিডেন্টই শেষ পর্যন্ত বিষয়টি বাতিল করে দেন।’

জাভির দাবি, লাপোর্তা তাকে সরাসরি বলেছিলেন, ‘যদি লিও ফিরে আসে, তবে সে আমার বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে, আমি সেটা হতে দিতে পারি না।’ এরপর হঠাৎ করেই মেসি তার ফোন ধরা বন্ধ করে দেন। জাভির ভাষ্য, মেসিকে জানানো হয়েছিল যে এই প্রত্যাবর্তন আর সম্ভব নয়। ফুটবলীয় দিক থেকে মেসির ফেরার বিষয়ে কোনো সন্দেহ ছিল না। মেসিকে একটি রাজসিক বিদায় দিতে চেয়েছিলেন জাভিরা, ‘আমরা একটি ‘লাস্ট ডান্স’ করতে যাচ্ছিলাম, যেমনটা বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান করেছিলেন।’

আরও পড়ুন

কয়েক সপ্তাহ আগে পুনর্র্নিবাচনের জন্য পদত্যাগ করা লাপোর্তা সোমবার এক বিতর্কসভায় জাভির বক্তব্যকে ‘ক্ষোভের বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন, মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি তাকে জানিয়েছিলেন যে মেসি নিজেই বার্সায় না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। লাপোর্তা বলেন, ‘জাভির অধীনে আমরা হারতাম বলে মনে হচ্ছিল, কিন্তু বর্তমান কোচ হান্সি ফ্লিকের সঙ্গে আমরা জিতবো বলে মনে হচ্ছে। একই খেলোয়াড়দের নিয়েই ফ্লিক জিতছেন।’ তিনি আরও জানান, মেসির জন্য একটি চুক্তিপত্র পাঠানো হয়েছিল এবং পরে হোর্হে মেসি তার বাসায় এসে জানান যে বার্সায় ফিরলে তার ওপর অতিরিক্ত চাপ তৈরি হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় শখের আঙুর চাষই এখন শিক্ষকের সাফল্যের গল্প

ইসরায়েলে ইরানের হামলায় কোনো ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

আপিল বিভাগে স্থগিত হয়ে গেল সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় 

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

বগুড়ার শেরপুরে বজ্রপাতে তরুণের মৃত্যু

ময়মনসিংহে কলেজছাত্রকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা