ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ মার্চ, ২০২৬, ০৬:৩৭ বিকাল

টেকনাফে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

টেকনাফে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী।

গতকাল রোববার (৮ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় এ অভিযান পরিচালনা করে।

নৌবাহিনী সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র হ্নীলা এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা মজুত করে বিক্রি ও পাচারের প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মাদক কারবারিদের আস্তানা থেকে সাদা রঙের দুইটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো তল্লাশি করে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পরবর্তীতে উদ্ধার করা ইয়াবাগুলো প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং উপকূলীয় এলাকাকে মাদকমুক্ত রাখতে দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বিনিময়

ফরিদপুরে ঈদের নামাজ শেষে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০

গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদ আনন্দ ভিন্ন: অর্থমন্ত্রী

রাজারবাগে আইজি‌পির ঈদের নামাজ আদায়

প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী

ঈদের দিনে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা