ভিডিও রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৮ মার্চ, ২০২৬, ১১:৪২ রাত

পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে ও ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ২

পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে ও ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ২

পাবনা ও ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় পৃথক ঘটনায় পানিতে ডুবে এক শিশু ও ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার (৮ মার্চ) সকালে এসব দুর্ঘটনার খবর পাওয়া যায়। পানিতে ডুবে মৃত শিশু ১৩ মাস বয়সী তালহা ভাঙ্গুড়া উপজেলার মৌহাট গ্রামের সোহেল রানার ছেলে। আর ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে শিশু তালহা বাড়ির উঠানে খেলাধুলা করছিল। খেলার এক পর্যায় বাড়ির আঙ্গিনায় রাখা পানি ভর্তি চাড়ির (পানি রাখার পাত্র) মধ্যে পড়ে যায়। স্বজনরা তালহা কে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে চাড়ির মধ্যে থেকে তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এদিকে একইদিন সকালে ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৪৫) নিহত হন। স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে অজ্ঞাত ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হেঁটে বড়াল ব্রিজ রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। সেসময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে নিচে পড়ে ঘটনাস্থনেই মারা যান তিনি। তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে শিশুটির বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। আর ট্রেনের ধাকায় অজ্ঞাত ব্যক্তি নিহত হওয়ার বিষয়ে ওসি বলেন, এটি সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের আওতায়। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে তারা এসে আইনগত ব্যবন্থা গ্রহণ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে ও ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ২

গাইবান্ধায় তিন বছর পর কবর থেকে লাশ উত্তোলন করে অন্যত্র দাফন

বগুড়ায় মসজিদে চুরির সময় নারী আটক

আবারও টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

লালমনিরহাটে পুলিশের অভিযানে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তিনটি তক্ষক উদ্ধার

বগুড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন