ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ মার্চ, ২০২৬, ১০:৪০ রাত

বগুড়ার শাজাহানপুরে বাস খাদে পড়ে ১০ যাত্রী আহত

বগুড়ার শাজাহানপুরে বাস খাদে পড়ে ১০ যাত্রী আহত

স্টাফ রিপোর্টার : বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পড়ে গেলে বাসে ১০ যাত্রী আহত হয়েছেন। আজ রোববার (৮ মার্চ) বেলা দেড়টার দিকে উপজেলার শাকপালা সিনজেনটা কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শাজাহানপুর উপজেলা থেকে কাহালু উপজেলার দুর্গাপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

আরও পড়ুন

আহতরা হলো, আক্কাছ আলী (৩৫),মো. রউফ (৪৭), জহুরুল (৫১), আব্দুল হাকিম (৪৫), মো. মোশারফ হোসেন (৪২), পিতা মোঃ আব্দুর রহমান গ্রাম লস্কর নন্দীগ্রাম। আব্দুর রাজ (৪০), পিতা মৃত আবু জাফর গ্রাম ইসলামপুর, নন্দীগ্রাম। আলতাফ হোসেন (৬৩), পিতা মৃত আব্বাস আলী, সাং মাটিহাঁস, নন্দীগ্রাম। এছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজন যাত্রী আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে লঞ্চ থেকে নামতে গিয়ে নদীতে পড়া যাত্রীকে জীবিত উদ্ধার

চান্দিনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৫জন আহত

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ময়মনসিংহ জেলায় ঈদের জামাতের সময়সূচি

আমি বিশ্বকাপে যেতে চাই: নেইমার

ইসরায়েলকে শাস্তি দিল ফিফা