ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৮ মার্চ, ২০২৬ ০৯:২৪ পিএম

৯০০ গোলের মাইলফলকের কাছে মেসি

৯০০ গোলের মাইলফলকের কাছে মেসি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : গোলের সংখ্যায় মাইলফলক ছোঁয়ার দ্বারপ্রান্তে লিওনেল মেসি। মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের বিপক্ষে একটি গোল করে দলের জয়ে অবদান রেখেছেন। তাতে ক্যারিয়ারের ৯০০তম গোলের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন আর্জেন্টাইন তারকা। এখন তার গোল সংখ্যা ৮৯৯। 

ডিসি ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামি ম্যাচটা জিতেছে ২-১ গোলে। ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকা প্রথমার্ধের ২৭ মিনিটে নিখুঁত এক ফিনিশে দলের দ্বিতীয় গোলটি করেন। মায়ামির হয়ে ১৭ মিনিটে প্রথম গোলটি করেছেন রদ্রিগো দে পল। এই জয়ে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে উঠে এসেছে। ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। 

আরও পড়ুন

২০২৩ সালের জুনে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৮০টি গোল করেছেন। তাছাড়া বার্সেলোনার হয়ে ৬৭২, পিএসজি’র হয়ে ৩২ এবং তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে ১১৫টি গোল করেছেন।
আগামী ১১ মার্চ ন্যাশভিলের বিপক্ষে ক্যারিয়ারের ৯০০তম গোল করার সুযোগ পাবেন তিনি। এই মাইলফলকে পৌঁছাতে পারলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর কাতারে যোগ দিতে পারবেন। রোনালদো ২০২৪ সালের সেপ্টেম্বরে ক্রোয়েশিয়ার বিপক্ষে ক্যারিয়ারের ৯০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিলে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

কেয়ার ‘যত্নে থেকো’

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি এনসিপির

আহত যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন রফিক কাজী এমপি

মতিঝিল মেট্রোস্টেশনের নিচ থেকে ‘পেট্রোল বোমা’ উদ্ধার