যুক্তরাষ্ট্রের ঔদ্ধত্যের কড়া জবাব দেওয়া হবে : লারিজানি
আন্তর্জাতিক ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক পদক্ষেপের কড়া জবাব দেওয়া হবে এবং ওয়াশিংটনকে কোনোভাবেই ‘ছাড় দেওয়া হবে না’। এমনটি জানিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি। শনিবার (৭ মার্চ) দেওয়া এক বক্তব্যে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব লারিজানি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্প্রতি ইরানের বিরুদ্ধে যে নতুন সামরিক আগ্রাসন চালিয়েছে, তার পরিপ্রেক্ষিতে তেহরান দৃঢ় অবস্থান নিয়েছে।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে, ইরানের চূড়ান্ত রেড লাইন অতিক্রম করা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার কোনো ঘটনাই জবাবহীন থাকবে না।’ লারিজানি আরও বলেন, জাতীয় সাহস ও জনগণের দৃঢ়তার ওপর নির্ভর করে ইরান ‘আমেরিকার আগ্রাসন ও ঔদ্ধত্যের জবাব না দিয়ে থাকবে না এবং তাদের কোনোভাবেই দায়মুক্তি দেওয়া হবে না।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণ ও বক্তব্যেরও কঠোর সমালোচনা করেন লারিজানি। তিনি বলেন, ট্রাম্পের ‘হিস্টেরিক আচরণ’ এবং ‘অকূটনৈতিক ভাষা’ যুক্তরাষ্ট্রের কৌশলগত অচলাবস্থার প্রতিফলন।
আরও পড়ুনতার মতে, ট্রাম্প কার্যত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে বদলে ‘ইসরায়েল ফার্স্ট’ নীতিতে পরিণত করেছেন। লারিজানি বলেন, ‘ইসরায়েলের চাপে পড়ে ট্রাম্প নিজেই একটি কঠিন পরিস্থিতিতে জড়িয়ে পড়েছেন। নিজের দেশের স্বার্থ ত্যাগ করে তিনি ইসরায়েলের জন্য কাজ করেছেন এবং এখন তার আচরণ কেবল নিজের বিশ্বাসযোগ্যতাকেই ক্ষতিগ্রস্ত করছে।’ খবর : প্রেস টিভি ইরান।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







