ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৬, ১১:২৫ রাত

সিরাজগঞ্জের রায়গঞ্জে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু 

সিরাজগঞ্জের রায়গঞ্জে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে রহস্যজনকভাবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষীরতলা এলাকার প্রতাবদীঘি আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হান্নান (৬২) ওই এলাকার মৃত বরকত উল্লাহ মাস্টারের ছেলে। তিনি পরিবার নিয়ে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করতেন। কয়েকদিন ধরেই আব্দুল হান্নানের সঙ্গে তার স্ত্রী আফসানা বেগমের পারিবারিক কলহ চলছিল। তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত বলে প্রতিবেশীরা জানান। চিৎকারের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

এ সময় ঘরের ভেতরে আব্দুল হান্নানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে মৃত বলে নিশ্চিত হন। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে। পরে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, ঘটনাটি রহস্যজনক হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্ন ছিল ঢাবির শিক্ষক হওয়ার, জীবন নিয়ে গেল ঝলমলে জগতে

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে ইরান: ফিফা সভাপতি

রাষ্ট্রপতির সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময়

দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন: তদন্ত কমিটি গঠনের নির্দেশ

মাথায় ধানের শীষ নিয়ে প্রধানমন্ত্রীকে একনজর দেখার অপেক্ষায় এক শ্রমিক