ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৬, ১১:১৮ রাত

পাবনার চাটমোহরে কষ্টিপাথরের প্রাচীন মূর্তি উদ্ধার

পাবনার চাটমোহরে কষ্টিপাথরের প্রাচীন মূর্তি উদ্ধার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় পুকুর সংস্কারের সময় প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে স্থানীয়রা। আজ শনিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি কৈ গ্রামের মঠ পুকুর থেকে মূর্তিটি জব্দ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, হান্ডিয়াল বাঘলবাড়ি কৈ গ্রামে নিমগাছি প্রকল্পের আওতায় স্থানীয় সুফলভোগী মৎস্যজীবীরা মঠ পুকুরে মাছচাষ করে থাকেন। কয়েকদিন ধরে পুকুরটি সংস্কারের কাজ চলছিল। আজ শনিবার বেলা ১১টার দিকে এক্সভেটর(ভেকু)মেশিন দিয়ে মাটি কাটার সময় দ্বি-খন্ডিত একটি কষ্টি পাথরের মূর্তি মাটির সাথে উঠে আসে।

আরও পড়ুন

পরে স্থানীয়রা পুলিশকে জানালে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী ও পুলিশ সদস্যরা গিয়ে ঘটনাস্থল থেকে বিষ্ণমূর্তিটি জব্দ করেন। এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান, বাঘলবাড়ি কৈ গ্রামের মঠের পুকুরে একটি প্রাচীন বিষ্ণুমূর্তির ভগ্নাংশ পাওয়া গেছে। ঐতিহাসিক নির্দশনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিন অস্ট্রেলিয়ায় মসজিদে গিয়ে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী আলবানিজ

ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

বিজয়নগরে মাটির নিচে মিলল সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় পণ্য

রেলের অব্যবস্থাপনার সুযোগ নিচ্ছে একটি মহল: প্রতিমন্ত্রী

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন

গাইবান্ধায় ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর, বিক্রি ১ লাখ টাকায়