ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৬, ০৭:২৭ বিকাল

কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি কাটার দায়ে আনিসুর রহমানকে(২৯) ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার পান্ডুল ইউনিয়নের মিনাবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম মেহেদী হাসান।

জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার পান্ডুল ইউনিয়নের মিনাবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার অপরাধে কুড়িগ্রাম সদরের টগরাই হাট এলাকার আনিসুর রহমানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে মাটি কাটা ও বিভিন্ন আইন লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

কানায় কানায় পূর্ণ শোলাকিয়া ঈদগাহ

ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

রাজধানীর মনিপুরে ঈদের নামাজ পড়লেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহে মুসল্লির ঢল

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে