ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৬, ০২:১৭ রাত

গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ছবি: সংগৃহীত, গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টার দিকে পূবাইল রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, মোটরসাইকেলে করে শেখ হাবিব ও সজিব মিয়া পূবাইল বাজারে যাচ্ছিলেন। রাত ৯টার দিকে চট্টগ্রামগামী কন্টেইনারবাহী একটি ট্রেন পূবাইল রেল ক্রসিং অতিক্রম করার সময় হলে গেট নামিয়ে দেওয়া হয়। ঠিক ওই সময় শেখ হাবিব ও সজিব পূবাইল রেল ক্রসিং এলাকায় পৌঁছায়। তারা রেল ক্রসিং এ অপেক্ষা না করে রেল ক্রসিংয়ের গেট উঁচু করে মোটরসাইকেল নিয়ে রেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় ওই ট্রেনের ধাক্কায় তাদের মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই শেখ হাবিব ও সজিব মারা যান।

নিহতরা হলেন- গাজীপুর মহানগরের পূবাইল মৃধাবাড়ি এলাকার মৃত আশরাফ আলীর ছেলে সজিব মিয়া (৪০) এবং সাতানিপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে শেখ হাবিব বাপ্পী (৩৫)। 

আরও পড়ুন

পূবাইল রেলওয়ে স্টেশন মাস্টার আবু তাহের মোহাম্মদ মুসা বিষয়টি নিশ্চিত করে বলেন, রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ট্রাম্পের ‘প্ল্যান এ’ ব্যর্থ, ‘প্ল্যান বি’ হবে আরও বড় ব্যর্থতা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

কুয়েতে মিসাইল বিস্ফোরণে আরও এক বাংলাদেশির মৃত্যু

গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

খামেনির ছেলে দুর্বল, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প

পাকিস্তান সিরিজের দল ঘোষণা বাংলাদেশের, ফিরছেন আফিফ