ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ মার্চ, ২০২৬, ০৯:০০ রাত

ঈদে ওয়েব ফিল্মেও দীপা খন্দকার

দীপা খন্দকার

অভি মঈনুদ্দীন ঃ দীপা খন্দকার, তার সমসাময়িক কালের অভিনেত্রীদের মধ্যে এই সময়ে সবচেয়ে বেশি আলোচিত অভিনেত্রী। বিশেষত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফুফু চরিত্রে অভিনয় করে রয়েছেন আলোচনায়। দীপা যে এই সময়ে নাটকেই অভিনয় করছেন এমন নয়। অভিনয় করছেন সিনেমাতে, ওয়েব ফিল্মে, ওয়েব সিরিজেও। আগামী ঈদে ওটিটি প্লাটফরম হৈ চৈ’তে দেখা যাবে দীপাকে ‘একসাথে আলাদা’ নামক ওয়েব ফিল্মে। রেজাউর রহমানের নির্দেশনায় নির্মিত এই ওয়েব ফিল্মে একজন আর্মি অফিসারের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দীপাকে। তার বিপরীতে অভিনয়ে আছেন কিংবদন্তী অভিনেতা তারিক আনাম খান।

এছাড়াও আগামী ঈদে দীপাকে দেখা যাবে চয়নিকা চৌধুরীর ‘ভালোবাসার অন্য নাম তুমি’, সকাল আহমেদ’র ‘শেকড়’, মুরাদ পারভেজ’র ‘শেষের গল্পের পরের গল্প’, জাকারিয়া শৌখিনের ‘আপনজন’সহ মিশুক মিঠু, এল এর সোহেল’সহ আরো বেশ কয়েকজন নির্মাতার নাটকে দেখা যাবে তাকে।

ঈদকে ঘিরে কাজ করা প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘ একসাথে আলাদা ওয়েব ফিল্মটার গল্প খুবই সুন্দর। এটা নিশ্চিত করেই বলা যায় যে দর্শকের এই ওয়েব ফিল্মটি ভালোলাগবে। তাছাড়া আমি এতে শ্রদ্ধেয় তারিক আনাম খান ভাইয়ের বিপরীতে অভিনয় করেছি। তিনি বাংলাদেশের একজন গুনী অভিনেতা। তারসঙ্গে অভিনয় করলেই অনেক কিছু শেখা যায় প্রতি মুহুর্তে। ঈদে অন্যান্য যে নাটকগুলোতে অভিনয় করেছি তারমধ্যে চয়ন দিদিও নাটকটার গল্প খুবই সুন্দর। সকালের নাটকটারও গল্প সুন্দর। মুরাদ পারভেজ-এরটা দারুণ সাড়া ফেলবে বলে বিশ্বাস। শৌখিনের নাটকের গল্পজুড়ে আমি আছি, তবে আমাকে দেখা যাবে একটি দৃশ্যেই। বাকী অন্যান্য যে নাটকে অভিনয় করেছি সবগুলোই সুন্দর। এবারের ঈদে বিভিন্ন ধরনের চরিত্রে আমার ভক্ত দর্শকেরা দেখতে পাবেন। ঈদ যথারীতি পরিবারের সাথেই ঢাকাতে কাটবে। ঈদের অগ্রীম শুভেচ্ছা সবাইকে।’

আরও পড়ুন

এর আগে হৈ চৈ’তে দীপা অভিনীত ‘রুমি’ ওয়েব সিরিজ প্রচারিত হয়েছিলো। এছাড়াও চরকি’তে ‘ঘুম পরী’ ওয়েব ফিল্ম-এ অভিনয় করে দর্শক নন্দিত হয়েছেন দীপা খন্দকার। দীপা শেষ করেছেন বদিউল আলম খোকন পরিচালিত ‘তছনছ’ নামের একটি সিনেমা।

গত বছর দীপা অভিনীত মুরাদ পারভেজ পরিচালিত ‘শেষের গল্প’ ও কে এম সোহাগ রানা পরিচালিত ‘অনুতপ্ত’ নাটকে অভিনয় করে বেশ সাড়া ফেলেছিলেন। কিছুদিন আগে ‘ঢালিউড ফিল্ম অ্যাণ্ড মিউজিক সিলভার জুবিলি অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে দীপা খন্দকার ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফাতেমা চরিত্রে অভিনয়ের জন্য সম্মাননায় ভূষিত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ