আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান। এবারের তালিকায় মোট ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হবে। এর মধ্যে মরণোত্তরভাবে পুরস্কৃত হবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং কণ্ঠশিল্পী বশির আহমেদ।
১৯৫৮ সালের ২৩ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করা হানিফ সংকেত নব্বই দশক থেকে তিন দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে তিনি উপস্থাপনায় নতুন মাত্রা যোগ করেছেন। এ অনুষ্ঠানে শুধু হাস্যরস নয়, সমাজের নানা অসঙ্গতির প্রতিবাদ এবং সমসাময়িক ঘটনার বিশ্লেষণও থাকায় তিনি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়।
হানিফ সংকেত একাধারে নাটক পরিচালক, অভিনেতা, লেখক ও গায়ক। তার পরিচালিত নাটকের মধ্যে রয়েছে ‘আয় ফিরে তোর প্রাণের বারান্দায়’, ‘দুর্ঘটনা’, ‘তোষামোদে খোশ আমোদে’, ‘কিংকর্তব্য’, ‘কুসুম কুসুম ভালোবাসা’ এবং ‘শেষে এসে অবশেষে’। চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন এবং ‘প্রথম প্রেম’ সিনেমায় গানও গেয়েছেন।
আরও পড়ুনতিনি এরইমধ্যে পেয়েছেন একুশে পদক (২০১০), জাতীয় পরিবেশ পদক এবং মেরিল-প্রথম আলো পুরস্কারসহ বিভিন্ন দেশি-বিদেশি সম্মাননা। এবার স্বাধীনতা পুরস্কার যোগ হলে তার দীর্ঘমেয়াদী অবদানের স্বীকৃতি আরও সুস্পষ্ট হবে।
স্বাধীনতা পুরস্কার প্রতিটি বছরের মতো এবারও জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হবে।

নিউজ ডেস্ক

-69a7d3f337b9f-69a9035941547_medium_1772687386.jpg)
_medium_1772635015.jpg)





