ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ মার্চ, ২০২৬, ০১:৩৬ দুপুর

বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ!

বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ!, ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের-১ নম্বর বিল্ডিংয়ের ২০১ নম্বর নিজ রুমে ৫০ শতাংশ লাইট ও ৫০ শতাংস এসি কমিয়ে বিদ্যুৎ সাশ্রয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। এখন থেকে সচিবালয়ের এক নম্বর বিল্ডিং এর ২০১ নম্বর তার নিজ রুমে ৫০ শতাংশ লাইট ও ৫০ শতাংশ এসি চালানো হবে। আর বিদ্যুৎ সাশ্রয়ে দিনের বেলা রুমের জানালার পর্দা খোলা রাখা হবে, যাতে বাইরে থেকে আসা সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার করা যায়। ইতিমধ্যে সচিবালয়ের-১ নম্বর বিল্ডিংয়ের প্রধানমন্ত্রীর  ২০১ নম্বর রুমসহ তার কার্যালয়ের সবগুলো কক্ষে এই নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে বিদ্যুৎ সাশ্রয়ে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কেবিনেট মিটিংয়ে অর্ধেক লাইট ও এসি ব্যবহার করা হয়। তিনি আরও জানান, বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যায়ক্রমে দেশের সরকারি, আধাসরকারি, বেসরকারি অফিস-আদালত, শপিংমল, বাণিজ্যিক কার্যালয় ও বাসা-বাড়িসহ সর্বত্রে এই ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানান।

আরও পড়ুন

আতিকুর রহমান রুমন আরও জানান, আজকের ক্যাবিনেট মিটিংয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়। বিদ্যুৎ সাশ্রয়ে, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে বিশেষজ্ঞ টিমের মাধ্যমে কার্যত আরও কী কী পদক্ষেপ নেওয়া যায়, সে ব্যাপারে প্রধানমন্ত্রী পরামর্শ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ