ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ মার্চ, ২০২৬, ১০:১৬ রাত

স্থানীয় নির্বাচনে কারচুপি হলে কালো হাত ভেঙে দেওয়া হবে: সারজিস

স্থানীয় নির্বাচনে কারচুপি হলে কালো হাত ভেঙে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

বুধবার (৪ মার্চ) সিলেটে জাতীয় নাগরিক পার্টির দলীয় ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা বা ইউনিয়ন পরিষদের কোনো নির্বাচনে কেউ যদি ভোটে প্রভাব বিস্তার বা কারচুপির চেষ্টা করে, আমরা সেই কালো হাতকে ভেঙে দেবো।

সারজিস আলম বলেন, জনগণের ভোটের অধিকার জনগণকেই বুঝিয়ে দিতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে, জনগণ তা মেনে নেবে না।

তিনি বলেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রেখে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। ভবিষ্যতের বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানকে দলীয়করণের চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না।

আরও পড়ুন

তিনি আরও বলেন, রাষ্ট্রের প্রয়োজন ও নিরাপত্তার স্বার্থে দেশের দায়িত্বশীল ব্যক্তিরা যে কোনো দেশে সফর করতে পারেন। তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থ যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতো সংস্থাগুলো দেশের অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব প্রতিষ্ঠানকে দলীয় লোক বসিয়ে নিয়ন্ত্রণ করার অপচেষ্টা করা হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা হবে।

সারজিস আরও বলেন, অতীতে বিভিন্ন সরকারি দপ্তরে দলীয় সমিতির প্রভাবের কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার হয়েছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী