ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ মার্চ, ২০২৬, ০৯:১৫ রাত

বগুড়ার কাহালুতে বালু বোঝায় ট্রাকের চাপায় এক পা হারালো চার্জার ভ্যান চালক

বগুড়ার কাহালুতে বালু বোঝায় ট্রাকের চাপায় এক পা হারালো চার্জার ভ্যান চালক

কাহালু  (বগুড়া) প্রতিনিধি : কাহালুতে বালু বোঝায় একটি ট্রাকের নীচে চাপা পড়ে আব্দুল হামিদ(৫০)নামের এক চার্জার ভ্যান চালক তার ডান পা হারিয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (৪ মার্চ) দুপুর আনুমানিক আড়াই টার সময় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন রহিম পেট্রোল পাম্পের পাশে। আহত ভ্যান চালক  কাহালু উপজেলার নশিরপাড়া(ছোতর পাড়া)গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

জানা গেছে, ভ্যান চালক আব্দুল হামিদ ভ্যান চালিয়ে কোন মতে জীবিকা নির্বাহ করে। ঘটনার দিন দুপুরে হামিদ বিবিরপুকুর বাজার থেকে তার ভ্যানে পোলট্রি ফিড নিয়ে দরগাহাট অভিমুখে যাবার সময় উল্লেখিত স্থানে পৌছিলে দুপচাঁচিয়া দিক থেকে আসা একটি বালু বোঝায় ট্রাক (ঢাকা, মেট্রো-ড-১৪৪০১৩) পিছন থেকে ভ্যানসহ তাকে চাপা দিলে হামিদ ট্রাকের নীচে আটকা পড়ে যায়।

ঘটনার সংবাদ পেয়ে কাহালু উপজেলা ফায়ার স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর সবুজ হোসেনের নেতৃত্বে ফায়ার সাভির্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে হামিদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করে দেয়।

আরও পড়ুন

এ ঘটনায় হামিদের ডান পা কেটে ফেলতে হয়েছে। এদিকে ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার ট্রাকটি ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে য়ায়। কাহালু থানার এস.আই আসিফ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর, বিক্রি ১ লাখ টাকায়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে গঙ্গাচড়ায় একটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত

নর্দমা থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত আমরা পাাঁচজন বাংলাদেশি ভাইকে হারিয়েছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভাঙ্গায় রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১২

নোয়াখালীতে যানবাহনে যৌথ তল্লাশি