ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ মার্চ, ২০২৬, ০৫:৪৫ বিকাল

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

সংগৃহিত,যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক সমাধানের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

তিনি বলেন, আলোচনার সময় মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে উদ্বেগ জানিয়েছে ঢাকা। যুদ্ধ দীর্ঘ হলে সবাই সমস্যায় পড়বে। তাই অতিদ্রুত কূটনৈতিক সমাধানের মাধ্যমে এ যুদ্ধ বন্ধে ওয়াশিংটনকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। যুদ্ধ কবে বন্ধ করবে, এটা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ-মার্কিন সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেছেন পল কাপুর। রোহিঙ্গা সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে।

আরও পড়ুন

ইন্দো প্যাসিফিক নিয়ে বাংলাদেশকে নতুন করে চিন্তা করতে হবে মন্তব্য করে তিনি বলেন, আমার সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে কোনো আলোচনা হয়নি।

ড. খলিলুর রহমান জানান, বাংলাদেশের নির্বাচনকে আশাতীতভাবে শান্তিপূর্ণ ও অবাধ হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ২৫ সালের ফেব্রুয়ারি থেকে শুল্ক নিয়ে কথা হয়েছে। জুলাইয়ের ৩১ তারিখে অ্যাগ্রিমেন্ট করা হয়েছিল। বাংলাদেশের আইন অনুসারে ব্যবস্থা নেব। যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির সঙ্গে সবার আগে বাংলাদেশ এই নীতি সাংঘর্ষিক নয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান

লেবানন সীমান্তে ৮ ইসরায়েলি সেনা আহত

মার্কিন স্থাপনায় হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান

সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কের পাশে ২শ’ দোকান উচ্ছেদ