ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ মার্চ, ২০২৬, ১২:৫৪ দুপুর

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরান থেকে ইসরায়েলের দিকে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)। 

স্থানীয় সময় বুধবার (৪ মার্চ) ভোরে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করতে কাজ করছে। আইডিএফ আরও জানায়, সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কতামূলক নির্দেশনা পাঠিয়েছে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড। একই সময়ে দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন স্থানে সাইরেন বাজতে শোনা গেছে বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দেশটির সামরিক বাহিনী।

এদিকে ইসরায়েল বুধবার ভোরে ইরানে নতুন করে হামলা চালিয়েছে। একই সময়ে মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা ইরানের ভেতরে প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইরান এর জবাবে উপসাগরীয় অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়তে থাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণিলির মাধ্যমে যাতায়াতকারী তেলবাহী জাহাজকে নিরাপত্তা দিতে মার্কিন নৌবাহিনী প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন

ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, মধ্যরাতের পর ইরানজুড়ে বিস্তৃত আকারে হামলা চালানো হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে ইরান তিন দফায় ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সূত্র : এএফপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কের পাশে ২শ’ দোকান উচ্ছেদ

বগুড়ার নন্দীগ্রামে শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

দুর্নীতি রোধ করতে হলে নিজে দুর্নীতি করবেন না : হুইপ রফিকুল ইসলাম খান এমপি

বগুড়ার শেরপুরে ৩ জন গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

জয়পুরহাটের দোল পূর্ণিমার মেলায় বসেছে ঘোড়ার হাট