বগুড়ায় জিয়া পরিবারের কল্যাণ কামনায় দোয়া ও ইফতার মাহফিল
বগুড়ায় জিয়া পরিবারের কল্যান কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ডের গন্ডগ্রাম মিয়াপাড়াতে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল রানা সুমনের আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
এসময় ভিপি সাইফুল বলেন, বগুড়া সদর আসনের উপনির্বাচনে বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশাকে ভোট দিয়ে নির্বাচিত করুন। বিএনপি সরকার সবসময় বগুড়ার উন্নয়নে কাজ করে। সদর আসনে ধানের শীষকে নির্বাচিত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন।
আরও পড়ুনদোয়া মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর শাহ্ মো: মেহেদী হাসান হিমু, সৈয়দ আব্দুল গফুর দারা, সামসুল হক রুমা, সোহেল শাহরিয়ার, জহুরুল ইসলাম পলাশ, আনোয়ার হোসেন সাদাত, আবু জাফর জেমস্, সুলতান আহমেদ, আতিক মল্লিক, মুন্না, আরিফিন খালিদ।
মন্তব্য করুন







