ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৬, ০৫:২৬ বিকাল

রেলপথমন্ত্রী

মেট্রোসহ সব রেলে শিক্ষার্থী-বৃদ্ধদের ২৫ শতাংশ ভাড়া ছাড় দেবে সরকার

সংগৃহিত,মেট্রোসহ সব রেলে শিক্ষার্থী-বৃদ্ধদের ২৫ শতাংশ ভাড়া ছাড় দেবে সরকার

শিক্ষার্থী, বিশেষ সুবিধাসম্পন্ন ব্যক্তি ও ৬৫-ঊর্ধ্ব ব্যক্তিদের মেট্রো রেলসহ সব ধরনের রেলে ২৫ শতাংশ ভাড়া ডিসকাউন্ট দেবে সরকার। আজ মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘যারা শারীরিক প্রতিবন্ধী, বয়স্ক (৬৫ ঊর্ধ্ব) ও শিক্ষার্থী, তাদের জন্য আন্ত নগর ট্রেন ও মেট্রো রেলে আমরা ২৫ শতাংশ ভাড়া ডিসকাউন্ট (ছাড়) দেব।’

তবে এ ক্ষেত্রে টিকিট কাটার জন্য শিক্ষার্থীদের আইডি কার্ড ও অন্যদের সংশ্লিষ্ট কার্ড দেখাতে হবে বলে জানান শেখ রবিউল আলম। মন্ত্রী বলেন, ‘আমরা এটি ঈদের আগেই বাস্তবায়নের চেষ্টা করছি, যদিও সময় একটু কম, কুরবানি ঈদের আগে এটা নিশ্চিত হয়ে যাবে এবং এটা কার্যকর হবে।’

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির এডিসি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি

গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ট্রাম্পের ‘প্ল্যান এ’ ব্যর্থ, ‘প্ল্যান বি’ হবে আরও বড় ব্যর্থতা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

কুয়েতে মিসাইল বিস্ফোরণে আরও এক বাংলাদেশির মৃত্যু

গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

খামেনির ছেলে দুর্বল, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প