ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৬, ১২:৫৭ রাত

অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত, অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে হাসপাতালে গেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (০২ মার্চ) সন্ধ্যার দিকে তিনি গুলশানের ইউনাইটেড হাসপাতালে যান। হাসপাতাল সূত্রে জানা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে গিয়ে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও বর্তমান মন্ত্রিসভার সতীর্থ আমীর খসরু মাহমুদ চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার অগ্রগতির বিষয়ে বিস্তারিত জানেন। তিনি অসুস্থ অর্থমন্ত্রীর আশু রোগমুক্তি কামনা করেন।

এ সময় অর্থমন্ত্রীর শয্যাপাশে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনিও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে চিকিৎসার বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন

গত শনিবার অসুস্থতা বোধ করায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী