ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ মার্চ, ২০২৬, ০৬:১০ বিকাল

বাড়িতে বানিয়ে ফেলুন ইফতারের জন্য সুস্বাদু মোমো

বাড়িতে বানিয়ে ফেলুন ইফতারের জন্য সুস্বাদু মোমো

লাইফস্টাইল ডেস্ক : মোমো অনেকেরই পছন্দের খাবার। রোজার দিনে ইফতারে তেলে ভাজা খাবারের বদলে স্বাস্থ্যকর ও মুখরোচক বিকল্প হিসেবে এটি হতে পারে চমৎকার বিকল্প। খেতে সুস্বাদু এই খাবারে রয়েছে পুষ্টিকর সব উপাদান,যা শরীরে শক্তি জোগায়। সবসময় দোকান থেকে না কিনে বাড়িতেও তৈরি করতে মজার এই খাবার।
 
 
উপকরণ : চিকেন কিমা ১কাপ, ময়দা ১কাপ, আদা বাটা ১/৪ চা চামচ,রসুন বাটা ১/৪ চা চামচ, গোল মরিচ গুঁড়া ১/৪ চা চামচ, সয়া সস ১ চা চামচ, পেঁয়াজ বাটা ১/২ চা চামচ
পানি ১/৪ কাপ, তেল ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।
 
 
প্রস্তত প্রণালি : প্রথমে ময়দা তেল আর লবণ দিয়ে ভালো করে মাখতে হবে। এরপর মিশ্রণটি এক ঘণ্টার জন্য রেখে দিন। এবার প্যানে তেল দিয়ে একটু গরম করে তাতে কিমা আর বাকি সব উপকরণ একে একে দিয়ে একটু একটু করে নাড়তে থাকুন। একটি বাটিতে কিমা ঢেলে ঠান্ডা করুন।
 
 
এবার ময়দা দিয়ে লুচির মতো ছোট ছোট লেচি কেটে বেলতে থাকুন। এবার ভিতরে একটু করে কিমার পুর দিয়ে মুখ বন্ধ করতে হবে। এরপর চুলায় স্টিমারে পানি দিয়ে ফুটতে দিন। পানি ফুটে উঠলে তাতে মোমোগুলো সাজিয়ে ঢাকনা দিয়ে ১০/১২ মিনিট ভাপ দিন। ভাপ হয়ে গেলে প্লেটে সাজিয়ে দিন। গরম গরম সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদী নয়- এ যেন বিস্তীর্ণ মরুভূমি

বগুড়ার শেরপুরে রাস্তার পাশে অচেতন পড়ে থাকা সেই অজ্ঞাত যুবকের মৃত্যু, মেলেনি পরিচয়

দিনাজপুরে স্টবেরি চাষে কৃষকের সাফল্য

ঠাকুরগাঁওয়ে মুকুলে ছেয়ে গেছে আম গাছ ভাল ফলনের সম্ভাবনা

নওগাঁর ধামইরহাটে ছয় বছরের শিশুকে ধর্ষণ, আটক

 রংপুর মহানগরে জামায়াত ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত