ভিডিও সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ মার্চ, ২০২৬, ০৫:১৯ বিকাল

বিনা কারণে স্বাধীন দেশে হামলা ভয়াবহ বার্তা দেয়: স্থানীয় সরকার মন্ত্রী

সংগৃহিত,বিনা কারণে স্বাধীন দেশে হামলা ভয়াবহ বার্তা দেয়: স্থানীয় সরকার মন্ত্রী

সম্প্রতি বিভিন্ন দেশে হামলা ও সংঘাত ছড়িয়ে পড়ার ঘটনা ভয়াবহ বার্তা দিচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বৈশ্বিক রাজনীতিতে ভয়াবহ নৈতিকতার অভাব দেখা যাচ্ছে।

সোমবার (২ মার্চ) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া’র সহধর্মিনী অধ্যাপক ড. শাহিদা রফিকের প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

মির্জা ফখরুল বলেন, বিনা কারণে একটি স্বাধীন দেশে হামলা, রাষ্ট্র প্রধানকে হত্যা করা, একটি স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে তুলে নিয়ে জেলে পুড়ে দেয়ার মতো ঘটনা ভয়াবহ বার্তা দেয়।
 
এ সময় দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হতাশা জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার গেল ১৭ বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। এ কারণে শিক্ষাব্যবস্থারও ভঙ্গুর অবস্থা। এসব সংকট কাটিয়ে এখন মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠাই নতুন সরকারের চ্যালেঞ্জ।
 
নারীদের সম্মান না করার বিষয়টিতে ক্ষোভ জানিয়ে মির্জা ফখরুল বলেন, বেগম রোকেয়ার মতো মানুষকেও কোনো কোনো মহল অবজ্ঞা করে, যা দৈন্যতা। মরহুমার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি নারীর অধিকার রক্ষায় সোচ্চার হতে সবাইকে আহ্বান জানান তিনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরায়েল যুদ্ধের নেপথ্যে চীনের জ্বালানি নিরাপত্তা ও বৈশ্বিক আধিপত্যের অঙ্ক

বিনা কারণে স্বাধীন দেশে হামলা ভয়াবহ বার্তা দেয়: স্থানীয় সরকার মন্ত্রী

দোল পূর্ণিমায় মঙ্গলবার বেনাপোল–পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী

কুষ্টিয়ায় গাড়িসহ জেলা প্রশাসককে অবরুদ্ধ করে বিক্ষোভ

মার্চ মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ