ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ মার্চ, ২০২৬, ০৬:০৯ বিকাল

ঈদ ঘিরে সাগর জাহানের দুই নাটকে মোশাররফ

অভিনেতা মোশাররফ করিম।

বিনোদন ডেস্ক ঃ রোজার ঈদ ঘিরে নির্মাতা সাগর জাহানের দুইটি নাটকে অভিনয় করছেন অভিনেতা মোশাররফ করিম। ‘সদা সত্য বলিব’ ও ‘আদু ভাই’ শিরোনামের নাটক দুইটিতে মোশাররফের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী আইশা খান। ‘সদা সত্য বলিব’ নাটকটি রচনা করেছেন আশরাফুল চঞ্চল। এতে এক সহজ-সরল মানুষের সঙ্গে প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। নাটকটি ঈদে প্রচার হবে এনটিভির পর্দায়।

অন্যদিকে ‘আদু ভাই’ নাটকটিও নির্মিত হচ্ছে হাস্যরসাত্মক গল্পে। এটি রচনা করেছেন অর্ক মোস্তফা। নাটকটি ঈদে একটি বেসরকারি একটি টেলিভিশন স্টেশনে প্রচারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা সাগর জাহান। নাটক দুইটি নিয়ে মোশাররফ করিম বলেন, অনেকদিন পর সাগর জাহানের সঙ্গে কাজ করছি। পুরোনো স্মৃতিগুলো ফিরে আসছে। কাজ করে ভালো লাগছে। পরিচালকের মুখ দেখে মনে হয়েছে তিনি সন্তুষ্ট, আমিও তৃপ্ত। নাটকগুলো প্রচারে আসলে দর্শকেরও পছন্দ হবে। এর আগে, সাগর জাহানের পরিচালনায় ‘সিকান্দার বক্স’, ‘অ্যাভারেজ আসলাম’, ‘মাহিন’, ‘তালমিছরি না হাওয়াই মিঠাই’, ‘মিলব্যারাক কল্যাণ সমিতি’, ‘ফ্যাটম্যান’, ‘কবুল বলিল কে’সহ একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মোশাররফ করিম।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ জেলায় ঈদের জামাতের সময়সূচি

আমি বিশ্বকাপে যেতে চাই: নেইমার

ইসরায়েলকে শাস্তি দিল ফিফা

ইরানের খারগ দ্বীপ দখলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হেরিটেজ ঘোষণা দিয়ে সংস্কার করা হবে: অর্থমন্ত্রী