ভিডিও রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০১ মার্চ, ২০২৬, ০৫:৩৯ বিকাল

ঈদে আসছে নিশোর ‘দম’, প্রকাশ পেল ফার্স্টলুক পোস্টার

ঈদে আসছে নিশোর ‘দম’, প্রকাশ পেল ফার্স্টলুক পোস্টার

আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দায় দর্শকদের জন্য চমক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত সিনেমা ‘দম’ সিনেমার নিয়ে তিনি হাজির হচ্ছেন ভিন্ন রূপে।

আজ রোববার (১ মার্চ) দুপুরে প্রকাশ পেয়েছে ছবিটির বহুল প্রতীক্ষিত ফার্স্টলুক পোস্টার, যা ইতোমধ্যেই দর্শক মহলে কৌতূহল তৈরি করেছে।

রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। তার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। আর নিশোর বিপরীতে দেখা যাবে পূজা চেরিকে।

প্রকাশিত পোস্টারে লেখা আছে—

‘শুধু লড়াই নয়, অস্তিত্বের প্রশ্ন!
যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে?’

আরও পড়ুন

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘দম একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। বলতে পারেন, ‘পাওয়ার অব অ্যা কমন ম্যান’ নিয়ে কাজ করেছি। অনেক বছর ধরেই এমন গল্পের খোঁজে ছিলাম। চরিত্রটির মধ্যে এমন এক শক্তি আছে, যা শুধু আমাকে নয়, দর্শকদের জীবনেও অনুপ্রেরণা জোগাবে।’

ঈদুল ফিতরকে সামনে রেখে নির্মিত এই সিনেমা বড় পর্দায় কতটা আলোড়ন তুলতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়োগ দিচ্ছে আইডিসিওএল, বেতন এক লাখ ৫১ হাজার

ঈদে আসছে নিশোর ‘দম’, প্রকাশ পেল ফার্স্টলুক পোস্টার

কুমিল্লার বুড়িচংয় ৫৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

চুরির অপবাদে কৃষককে পিটিয়ে হত্যা

আমিরাতে ১৩৭ মিসাইল ও ২০৯ ড্রোন ছুঁড়েছে ইরান

মধ্যপ্রাচ্যের অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তায় কাজ করছে সরকার : নুরুল হক নুর