ভিডিও শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪০ রাত

হরমুজ প্রণালী বন্ধ করলো ইরান

হরমুজ প্রণালী বন্ধ করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা আঘাত হানছে তেহরান—এ অবস্থায় তেল পরিবহনের অত্যন্ত গুরত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান।

ইউরোপীয় ইউনিয়নের নেভাল মিশন এসপাইডেসের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়ে দিয়েছে ‘হরমুজ দিয়ে কোনও জাহাজ চলাচল করতে দেয়া হবে না।’

তেল রপ্তানির জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হলো হরমুজ প্রণালী। এটি উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সবচেয়ে বড় তেল উৎপাদনকারীদের জন্য তেল রপ্তানির পথ। এখান দিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় তেল পাঠায় সৌদি আরব, ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত। সরু এ সামুদ্রিক পথটি ওমান উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করেছে।

 

আরও পড়ুন

এক কর্মকর্তা বলেছেন, ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী বন্ধের ব্যাপারে কোনও নির্দেশ দেয়নি। তবে ইরান দীর্ঘ সময় ধরে বলে আসছে যদি তাদের ওপর কোনও ধরনের হামলা হয় তাহলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে।

প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা করেছে ইরান। হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে অচলাবস্থা তৈরি হয়েছে। এই অঞ্চলের বেশিরভাগ দেশ আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালী বন্ধ করলো ইরান

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিতে হবে : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

বগুড়ার দুপচাঁচিয়ায় সাংবাদিকদের সাথে এমপি মহিতের মতবিনিময় 

বগুড়ার আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী পাঁচবিবি থেকে উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ভিক্ষা করে গাঁজা খাই- বললেন অভিযানে আটক হওয়া ব্যক্তি