ভিডিও শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:২০ দুপুর

দুই রুশ নারীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

দুই রুশ নারীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস স্বীকার করেছেন, সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলাকালে তিনি দুই রুশ নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। একই সঙ্গে তিনি জানান, দণ্ডিত অর্থনৈতিক ব্যক্তিত্ব জেফ্রি এপস্টেইন এ সম্পর্কগুলোর বিষয়ে অবগত ছিলেন। তবে এপস্টেইনের যৌন পাচারসংক্রান্ত অপরাধে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে জোরালোভাবে অস্বীকার করেছেন গেটস।

বিবিসি জানিয়েছে, মঙ্গলবার গেটস ফাউন্ডেশনের কর্মীদের সঙ্গে এক টাউন হল বৈঠকে এই বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি। পরে ওয়াল স্ট্রিট জার্নাল আলোচনার বিষয়বস্তু পর্যালোচনা করে প্রতিবেদন প্রকাশ করে। সেখানে গেটস জানান, তার একটি সম্পর্ক ছিল এক রুশ ব্রিজ খেলোয়াড়ের সঙ্গে এবং আরেকটি এক রুশ পারমাণবিক পদার্থবিদের সঙ্গে।

 
 

গেটস বলেন, তিনি কয়েকবার এপস্টেইনের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তবে কখনো তার ব্যক্তিগত দ্বীপে যাননি বা সেখানে রাত কাটাননি। কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকা বা প্রত্যক্ষ করার অভিযোগও তিনি নাকচ করেন। তার দাবি, এপস্টাইনের বিরুদ্ধে আনা যৌন পাচারের অভিযোগে যেসব ভুক্তভোগীর কথা বলা হয়, তাদের কারও সঙ্গে তিনি সময় কাটাননি।

আরও পড়ুন

গেটসের ভাষ্য অনুযায়ী, ২০১১ সালে তাদের যোগাযোগ শুরু হয় যা এপস্টেইনের অপ্রাপ্তবয়স্কের সঙ্গে যৌন সম্পর্কের দায়ে দণ্ডিত হওয়ার কয়েক বছর পর। এই যোগাযোগ ২০১৪ সাল পর্যন্ত স্থায়ী ছিল। পরে এপস্টেইন ইমেইল করলেও তিনি সাড়া দেননি বলে জানান গেটস।

মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস অতীতে ইঙ্গিত দিয়েছিলেন, এপস্টেইনের সঙ্গে গেটসের সম্পর্ক তাদের বিবাহবিচ্ছেদের একটি কারণ ছিল। টাউন হলে গেটস বলেন, মেলিন্ডা শুরু থেকেই এপস্টেইন বিষয়ে সন্দিহান ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই রুশ নারীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

আবারও ভূমিকম্পে কাঁপল দেশ

ধর্ষক নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে: হাসনাত আবদুল্লাহ

টঙ্গীতে বাসের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়