ভিডিও বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৪০ দুপুর

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে ঢাবি মেট্রোস্টেশন বন্ধ থাকবে ২ ঘন্টা

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে ঢাবি মেট্রোস্টেশন বন্ধ থাকবে ২ ঘন্টা, ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি : অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন সাময়িকভাবে ২ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত এই স্টেশনে ট্রেন চলাচল ও যাত্রী ওঠানামা বন্ধ থাকবে। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

২৪ ফেব্রুয়ারি বাংলা একাডেমির পক্ষ থেকে ডিএমটিসিএলকে দেওয়া এক চিঠিতে এই বিশেষ অনুরোধ জানানো হয়েছিল। চিঠিতে উল্লেখ করা হয় যে, ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বইমেলার উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা প্রয়োজন। এ নির্ধারিত ২ ঘণ্টা সময়ে কোনো যাত্রী স্টেশনে প্রবেশ করতে বা বের হতে পারবেন না এবং কোনো ট্রেনও এই স্টেশনে থামবে না। তবে মেট্রোরেলের অন্যান্য স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মেট্রোরেল স্টেশনের অবস্থানগত কারণে যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে এবার বাহিরপথ কিছুটা সরিয়ে মন্দির  নেওয়া হয়েছে। বইমেলা দর্শনার্থীদের জন্য টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্লান্ট ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন সংলগ্ন এলাকায় চারটি প্রবেশ ও বাহিরপথ রাখা হয়েছে। এ ছাড়া খাবারের স্টলগুলো সুবিন্যস্তভাবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সীমানা ঘেঁষে স্থাপন করা হয়েছে। মেলা প্রাঙ্গণে নামাজের স্থান ও ওয়াশরুমসহ প্রয়োজনীয় সকল নাগরিক সেবা নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বিকেল থেকেই সাধারণ দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত করে দেওয়া হবে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে ২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন প্রধানমন্ত্রী তারেক রহমানের অমর একুশে বইমেলার উদ্বোধন ঘিরে ২ ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রো চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এসময়ে কোনো যাত্রী এই স্টেশনে প্রবেশ বা বের হতে পারবেন না।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ডিএমটিসিএল থেকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, অনিবার্য কারণবশত আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দুপুর ১:৩০ ঘটিকা থেকে বিকাল ৩:৩০ ঘটিকা পর্যন্ত শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনে মেট্রো ট্রেন থামবে না। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। মূলত বাংলা একাডেমির পাঠানোর চিঠির পরিপ্রেক্ষিতে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে ঢাবি মেট্রোস্টেশন বন্ধ থাকবে ২ ঘন্টা

বর্তমান সরকার একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে : প্রধানমন্ত্রী

গভর্নর হিসেবে যোগ দিলেন মোস্তাকুর রহমান

একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

সুপার এইটের লড়াইয়ে দুপুরে মুখোমুখি হচ্ছে দুই অপরাজিত দল