ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৫ রাত

বগুড়ার ধুনটে পাঁচ মোটরসাইকেল চালকের আড়াই হাজার টাকা জরিমানা

বগুড়ার ধুনটে পাঁচ মোটরসাইকেল চালকের আড়াই হাজার টাকা জরিমানা

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় হেলমেট ব্যবহার না করায় ও লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে পাঁচ চালকের আড়াই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার প্রীতিলতা বর্মন এ অভিযান পরিচালনা করেন।

দন্ডপ্রাপ্ত চালকরা হলেন-উপজেলার হেউডনগর গ্রামের ফোরহাদ হোসেন (২৬), পুকুরিয়া গ্রামের আব্দুল বারীক (৫৫), সোনারগাঁ গ্রামের আমিনুল ইসলাম (২৬), সারিয়াকান্দি উপজেলার কেষ্টিয়ার চরের গোলাম রব্বানী (৩৫) ও শেরপুর উপজেলা সদরের জসিম উদ্দিন মন্ডল (২৬)। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১৬ ধারায় প্রতিজনকে ৫শ’ টাকা করে অর্থদন্ড করা হয়।

আরও পড়ুন

এ ব্যাপারে ইউএনও প্রীতিলতা বর্মন বলেন, সড়ক পরিবহন আইন অনুযায়ী হেলমেট পরিধান না করায় ও লাইসেন্স ব্যতিত মোটরযান চালানোর অপরাধে পাঁচজনের জরিমানা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে পাঁচ মোটরসাইকেল চালকের আড়াই হাজার টাকা জরিমানা

১৯ মার্চ রাত থেকে ঈদের দিন পর্যন্ত মালবাহী ট্রেন চলাচল বন্ধ  

ক্ষোভ উগরে দিলেন শবনম ফারিয়া

অনলাইন জুয়া খেলে সর্বস্বান্ত হয়ে যুবকের আত্মহত্যা  

বগুড়া সারিয়াকান্দির পতিত জমিতে কালোজিরার বাম্পার ফলন

২০০ জনের সামনে বিজয়কে প্রথম চুমু, অভিজ্ঞতা জানালেন রাশমিকা