ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:২১ রাত

অবশেষে আনোয়ারাকে ঘিরে শরীফ-শাহীনার স্বপ্ন পূরণ

অবশেষে আনোয়ারাকে ঘিরে শরীফ-শাহীনার স্বপ্ন পূরণ

অভি মঈনুদ্দীন ঃ সিলেটের সন্তান যুক্তরাজ্য প্রবাসী শরীফ ও তার স্ত্রী শাহীনা কিবছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন বেড়াতে। মূলত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করা ও সিলেটের বাইরে ঢাকা, চট্টগ্রামে কিছুটা সময় কাটানোই ছিলো তাদের এবারের আসার মূল লক্ষ্য।

এছাড়াও শরীফ ও শাহীনার স্বপ্ন ছিলো বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারার সঙ্গে দেখা করার। এবার দুই দফায় তারা ঢাকায় আসেন। তারমধ্যে প্রথম দফায় আনোয়ারার সঙ্গে সময়ে ব্যাটে ব্েযল মিলেনি। পরবর্তীতে যুক্তরাজ্য ফিরে যাবার আগে সাংবাদিক অভি মঈনুদ্দীনের সহযোগিতায় আনোয়ারারই মেয়ে মুক্তির সঙ্গে যোগাযোগের মাধ্যমে শরীফ ও শাহীনার সৌভাগ্য হয় আনোয়ারর সঙ্গে দেখা করার। নির্ধারিত দিনে তারা দুজন বিকেলে রাজধানীর বনশ্রীতে আনোয়ারার বাসায় যান। সেখানে আনোয়ারা ও তার মেয়ে মুক্তির সঙ্গে কুশল বিনিময় শেষে বেশ কিছুটা সময় কাটান। আনোয়ারা ও মুক্তি দুজনকেই বেশ আতিথেয়তার সাথেই গুরুত্বের সহিত সময় দেন। মুক্তির সঙ্গে যদিও ফেসবুকে শরীফ ও শাহীনার যোগাযোগ ছিলো। কিন্তু এবারই প্রথম দেখা হলো।

শরীফ বলেন,‘ আমার পরম সৌভাগ্য যে আমি আমার অত্যন্ত প্রিয় অভিনেত্রী শ্রদ্ধেয় আনোয়ারা আন্টির সঙ্গে দেখা হলো। তিনি যে আমাদের সময় দিয়েছেন, আমাদের পাশে বসে গল্প করেছেন তাতে সত্যিই আমরা মুগ্ধ। আমি এবং আমার স্ত্রী আনোয়ারা আন্টি ও মুক্তি আপার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশি করছি আবারো। দোয়া করি তারা সুস্থ থাকুন ভালো থাকুন। আর দেখা করার সেই সময়টা মনের গভীরে ভীষণ যত্নে শ্রদ্ধার সাথে গেঁথে রবে।’

আরও পড়ুন

শাহীনা বলেন,‘ আমার জন্মই হয়েছে যুক্তরাজ্যে। তো আমার আম্মার খুউব প্রিয় অভিনেত্রী আনোয়ারা আন্টি। তার অভিনীত সিনেমা দেখে দেখে আমি বাংলা ভাষায় কথা বলতে শিখেছি। সেই মহান শিল্পীকে সামনাসামনি দেখে আমি যে কতোটা খুশী হয়েছি, কতোটা আবেগাপ্লুত ছিলাম আমি তা আসলে ভাষায় প্রকাশের নয়। ধন্যবাদ মুক্তি আন্টিকে অল্প সময়ের মধ্যে আমাদেরকে ভীষণ যত্ন নিয়ে আপ্যায়ন করার জন্য। যদি বেঁেচ থাকি ইনশাআল্লাহ আবারো দেখা হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত