ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৮ রাত

রংপুর অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু

রংপুর অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু। ছবি : দৈনিক করতোয়া

রংপুর জেলা প্রতিনিধি: রংপুর মহানগরী পরিচ্ছন্ন রাখতে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও মহানগর পুলিশ। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কাচারী বাজারে কার্যক্রম শুরু করেন মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, সিটি কর্পোরেশনের সচিব রাকিব হাসান।

পরে পুলিশের সহযোগিতায় কাচারী বাজার থেকে চেকপোস্ট পর্যন্ত সড়কের ডিভাইডার ও দু’ধারের অবৈধ ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা হয়। অভিযানের সময় অনেকে নিজেরাই অপসারণের প্রতিশ্রুতি দেন। প্রধান সড়কসহ পুরো নগরী জুড়ে এখনো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা ফেস্টুন, বিলবোর্ড, ব্যানার ছাড়াও বিভিন্ন কোচিং সেন্টার, মাল্টিন্যাশনাল কোম্পানী ও বিভিন্ন ধরণের প্রচারপত্র শোভা পাচ্ছে।

আরও পড়ুন

এতে করে নগরীর সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।  জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, মহানগর পুলিশ ও সিটি কর্পোরেশনের সহযোগিতায় নগরীকে পরিচ্ছন্ন রাখতে কার্যক্রম শুরু হলো। এই অভিযান অব্যাহত থাকবে। মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, আইন মেনে ব্যানার ফেস্টুন সরাতে হবে। যারা আইন মানবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর ‘মিথ্যা’: ইরান

ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠন দিবস আজ

শাহজালালে স্বর্ণ ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার

লেবাননে হামলা বন্ধ না হলে পাকিস্তানে বৈঠক নয়: ইরান

লেবাননের ১৪ এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার নির্দেশ

শ্রমিক নিয়োগে ‘জিরো কস্ট’ নীতি, মালয়েশিয়ার বাজারে ফিরছে বাংলাদেশ