ভিডিও মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩২ দুপুর

আগামী ছয় মাসের মধ্যে ভূমিখাতে দৃশ্যমান পরিবর্তন আসবে : ভূমিমন্ত্রী

আগামী ছয় মাসের মধ্যে ভূমিখাতে দৃশ্যমান পরিবর্তন আসবে : ভূমিমন্ত্রী, ছবি: সংগৃহীত।

আগামী ছয় মাসের মধ্যে ভূমিখাতে দৃশ্যমান পরিবর্তন আসবে জানিয়ে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমি সেবা নিয়ে মানুষের মনে সন্দেহ-অবিশ্বাস আছে, তা দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে অবস্থিত সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টার (১৬১২২) এর কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, সেবাখাতে ঘুষ-দুর্নীতি বন্ধ করতে চাই, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। আগামী ৬ মাসের মধ্যে ভূমিখাতে দৃশ্যমান পরিবর্তন আসবে। তিনি বলেন, কল সেন্টারের ব্যাপক প্রচার দরকার যাতে প্রান্তিক মানুষ ভূমিসেবা থেকে বঞ্চিত না হয়। সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টারের সেবার পরিধি বাড়াতে হবে যাতে প্রতিদিন কমপক্ষে ২০০০ মানুষ এই সেবা পায়, যা বর্তমানে ২০০-৩০০ জনে সীমাবদ্ধ রয়েছে।

এসময় প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রণালয় জিরো টলারেন্স থাকবে। ভূমি মন্ত্রণালয়ের পূর্বের দায়িত্বপ্রাপ্তরা ঘুষ দুর্নীতিতে দেশে বিদেশে কুখ্যাত ছিল। আমাদের পূর্ব পুরুষরা কৃষক ছিলেন, তাদের প্রতিচ্ছবি সামনে রেখে কাজ করবো। প্রতিমন্ত্রী বলেন, ভূমি খাতের অভিযোগ, আপত্তি, আপিল নিষ্পত্তিতে কীভাবে সময় কমানো যায়, তা নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে বিকল্প বিরোধ নিষ্পত্তির মতো ভূমির মামলাগুলো দ্রুত সমাধানের তাগিদ দেন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক জলসীমায় ইরানের অত্যাধুনিক যুদ্ধজাহাজ

আগামী ছয় মাসের মধ্যে ভূমিখাতে দৃশ্যমান পরিবর্তন আসবে : ভূমিমন্ত্রী

বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী : মঈন খান

শেখ রেহানার স্বামীর আয়কর নথি জব্দের আদেশ

লিগে সেরা চারে উঠে এলো ম্যানইউ

হাইভোল্টেজ ম্যাচে আজ সন্ধ্যায় মুখোমুখি পাকিস্তান-ইংল্যান্ড