ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:১৪ বিকাল

দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা

দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুর হিলিতে পেঁয়াজের দাম কেজিতে ১৩-১৫ টাকা কমেছে। রমজানকে ঘিরে যখন অনেক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, তখন পেঁয়াজের এ দরপতনে স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের মাঝে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) হিলিবাজার ঘুরে দেখা গেছে, দুদিন আগেও বাজারে দেশি মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি ৪৫ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে তা কমে ৩০-৩২ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা মহিবুল ইসলাম জানান, রমজানের শুরুতে বাড়তি দামের কারণে চাহিদামতো পেঁয়াজ কেনা সম্ভব হচ্ছিল না। এখন দাম কমায় কিছু টাকা বাঁচানো সম্ভব হচ্ছে, যা দিয়ে অন্য বাজার করা সম্ভব। হিলি বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত জানান, নির্বাচনের কারণে কৃষকরা ক্ষেত থেকে পেঁয়াজ উত্তোলন কমিয়ে দিয়েছিলেন।

একই সময়ে রমজান শুরু হওয়ায় বাজারে বাড়তি চাহিদাকে কেন্দ্র করে মোকামে পেঁয়াজের দাম বেড়ে যায়। তবে সম্প্রতি কৃষকরা রমজানকে ঘিরে পেঁয়াজ উত্তোলন বাড়িয়ে দেয়ায় চাহিদার তুলনায় সরবরাহ বেড়েছে। ফলে বাজারে দাম কমতে শুরু করেছে।

আরও পড়ুন

বাজার সংশ্লিষ্টরা জানান, রমজানকে ঘিরে পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের অভিযান শুরু হয়েছে। এতে যারা পেঁয়াজ মজুদ করেছিলেন, তারাও এখন বাজারে পণ্য ছাড়তে শুরু করেছেন। সরবরাহ পরিস্থিতির এ উন্নতি অব্যাহত থাকলে সামনে দাম আরও স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের কালরাত স্মরণে ২৫ মার্চ দেশে এক মিনিটের ব্ল্যাক আউট

রাজধানীর শাহজাদপুরে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় একজন শিশু নিহত

বাংলাদেশের মানুষের বিনোদনের অভাব পূরণ করেছে নাসীরুদ্দীন পাটওয়ারী : আমান উল্লাহ আমান

মাদারীপুরে দুইজনের মরদেহ উদ্ধার

২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধাসহ ৩ কর্মসূচি ঘোষণা জামায়াতের