ভিডিও সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:০৩ দুপুর

আজ ‘জায়ান্ট কিলার’ জিম্বাবুয়ের সামনে ওয়েস্ট ইন্ডিজ

আজ ‘জায়ান্ট কিলার’ জিম্বাবুয়ের সামনে ওয়েস্ট ইন্ডিজ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতা না পাওয়া জিম্বাবুয়ে এবার ভিন্নভাবেই নিজেদের জাত চিনিয়েছে। গ্রুপ পর্বে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দেখিয়েছে তারা। তাতে জায়ান্ট কিলার হিসেবে আজ সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে। 

আজ সোমবার রাতের একমাত্র ম্যাচে মুম্বাইয়ে তাদের প্রতিপক্ষ দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। যারা টুর্নামেন্টে এখনও অপরাজিত। ম্যাচটা মাঠে গড়াবে রাত সাড়ে ৭টায়। দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। 

অজিদের হারিয়ে জিম্বাবুয়ে জায়ান্টদের বাড়ির পথ দেখিয়েছে। আর লঙ্কানদের হারিয়ে তো গ্রুপ ‘বি’র শীর্ষে থেকে প্রথম রাউন্ড শেষ করেছে তারা। বলা যায় এবার প্রত্যাশার সবটা ছাড়িয়ে গেছে। তবে আজকের ম্যাচটা সহজ হচ্ছে না এটা নিশ্চিত। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজও দারুণ ছন্দে আছে। গ্রুপ পর্বে চার ম্যাচে সবগুলোই জিতেছে। যার মধ্যে ছিল ইংল্যান্ডের বিপক্ষে ৩০ রানের জয়।

আরও পড়ুন

ম্যাচের আগে প্রতিপক্ষের প্রশংসা করেন ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামিও। জিম্বাবুয়ের তারকা পেসার ব্লেসিং মুজারাবানিকে এই ম্যাচের ‘এক্স-ফ্যাক্টর’ হিসেবে দেখছেন তিনি, ‘আমরা প্রত্যেক খেলোয়াড়ের জন্যই পরিকল্পনা করি, শুধু তাকে নিয়ে নয়। সে অবশ্যই এক্স-ফ্যাক্টর।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ রানের জয়ে ১৭ রানে ৪ উইকেট নেওয়া মুজারাবানিকে নিষ্ক্রিয় রাখতে পরিকল্পনা করছেন ক্যারিবিয়ান কোচ। প্রতিপক্ষকেও হালকাভাবে নিচ্ছেন না, ‘প্রতিপক্ষকে সম্মান করতেই হবে। তারা আমাদের জন্য কী হুমকি আনতে পারে, সেটা আমরা জানি। একই সঙ্গে এটাও জানি, মুজারাবানিকে কীভাবে নিষ্ক্রিয় রাখা যায়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ‘জায়ান্ট কিলার’ জিম্বাবুয়ের সামনে ওয়েস্ট ইন্ডিজ

পারমাণবিক শক্তি বাড়ানো রাশিয়ার অন্যতম প্রধান অগ্রাধিকার : পুতিন

নতুন বিতর্কে মেসি!

ডিজিএফআই’র নতুন মহাপরিচালক মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী

যশোরে ছেলের মৃত্যুর গুজব শুনে বাবার মৃত্যু

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত