ভিডিও রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৪৩ রাত

ভেঙ্গে পড়েননি কৌশানী

অভিনেত্রী কৌশানী মুখার্জি।

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। ক্যারিয়ারে অনেক চড়াই-উৎরাই পার করেছেন। কঠিন সময় পার করেছেন। তবুও ভেঙে পড়েননি কৌশানী। সম্প্রতি সে বিষয় টেনেই এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি জীবনে সমস্ত রকম খারাপ দেখে ফেলেছি। ক্যারিয়ারের গ্রোথ একেবারে তলানিতে গিয়েও ঠেকতে দেখেছি। ওই সময়েই মা’কে হারিয়েছি। তারপর থেকে ভয়টা একেবারে চলে গেছে। অনেক সময় এমনও এসেছে, যখন ভিড়ের মাঝে সবাই শুধু বনির সঙ্গে সেলফি তুলতে চেয়েছেন, কিন্তু আমাকে কেউ লক্ষ্য পর্যন্ত করেননি। তখন নিজের আইডেন্টিটি নিয়ে প্রশ্ন উঠতো।

সে কঠিন সময় পার করা প্রসঙ্গে কৌশানী বলেন, বনির আগে আমার একটা সম্পর্ক ছিল এবং খুব সিরিয়াস রিলেশনশিপেই ছিলাম আমরা। সেই সময়ে আমার ক্যারিয়ারের শুরু। ইন্ডাস্ট্রির চাকচিক্য, কাজ, প্রতিষ্ঠা, সঙ্গে ইমম্যাচুরিটি- সবটা মিলিয়েই ওই সম্পর্কটা সাসটেন করেনি। পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছি বলতে পারেন। কাজটা কাজের জায়গায়,ও আর সম্পর্কটা সম্পর্কের মতো। মাঝেমধ্যে আমি বনিকে বলতাম ‘তুমি এত ভালো ভালো কাজ করছো, আমাকে কেন কোথাও রিকমেন্ড করো না? সত্যি কথা বলতে কাজ চাইতে আমার কখনো কোনো সমস্যা হয়নি। আমি যত বড় অভিনেত্রী হয়ে যাই না কেন, কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেঙ্গে পড়েননি কৌশানী

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত তেলের দাম লিটারে কমল ১৬ টাকা

বগুড়ার শাজাহানপুরে মসলা কারখানায় অভিযান 

এক বছরে বাংলাদেশিদের জন্য ১৪ লাখ ভিসা ইস্যু করেছে সৌদি

হয়রানিমূলক ১০০৬ মামলা প্রত্যাহারের অনুমোদন

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল