ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৫১ দুপুর

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কয়েকটি পদে রদবদল আনা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সেনাসদর থেকে এই সংক্রান্ত আদেশ জারি হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন। এরআগে তিনি আর্টডকের জিওসি ছিলেন।

পাশাপাশি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) প্রধান হচ্ছেন কায়সার রশিদ চৌধুরী। বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে সেনাসদর দফতরে রয়েছেন তিনি।

আরও পড়ুন

এদিকে, সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিস হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এরআগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন তিনি।

এছাড়া বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসের লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী