ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৪৬ দুপুর

ফেসবুকে হাসনাতের ইনকিলাব জিন্দাবাদ স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল

হাসনাত আব্দুল্লাহ।

ইফতারের পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ২ শব্দের একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পোস্টের পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে পোস্ট দেন তিনি।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘ইনকিলাব জিন্দাবাদ।’

আরও পড়ুন

পোস্টটি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। হাজার হাজার অনুসারী সেখানে লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। নেটিজেনদের একাংশ এটিকে বৈপ্লবিক উদ্দীপনা হিসেবে দেখছেন, আবার অনেকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বার্তার বিশেষ কোনো ইঙ্গিত রয়েছে কি না, তা নিয়ে বিশ্লেষণ শুরু করেছেন।

নির্বাচনের পর থেকেই হাসনাত আব্দুল্লাহর প্রতিটি পদক্ষেপ ও বক্তব্য আলোচনার কেন্দ্রে থাকছে। বিশেষ করে এনসিপির এই শীর্ষ নেতার এমন সংক্ষিপ্ত ও শক্তিশালী স্লোগান সংবলিত পোস্টটি সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে নতুন করে উদ্দীপনার সৃষ্টি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী