ভিডিও শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:২৪ দুপুর

ইসরাইল পুরো মধ্যপ্রাচ্য দখলে নিলে আপত্তি নেই : মার্কিন রাষ্ট্রদূত

ইসরাইল পুরো মধ্যপ্রাচ্য দখলে নিলে আপত্তি নেই : মার্কিন রাষ্ট্রদূত, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : তেলআবিবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, ইসরাইল যদি পুরো মধ্যপ্রাচ্য দখল করে নেয়, তাহলে তার কোনো আপত্তি নেই। কারণ হিসেবে তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যজুড়ে বিস্তৃত ভূমি দখল করতে ইসরাইলকে অধিকার দিয়েছে বাইবেল। এর মধ্যে রয়েছে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, জর্ডান এবং সৌদি আরব ও ইরাকের কিছু অংশ। বুধবার ভাষ্যকার টাকার কার্লসনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মধ্যপ্রাচ্যের বেশিরভাগ এলাকাকে তাদের জন্য ‘ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি’ হিসেবে দাবি করে থাকে ইহুদিরা। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে হাকাবি বলেন, ‘ইসরাইল এমন একটি ভূমি, যা ঈশ্বর ইব্রাহিমের মাধ্যমে তার নির্বাচিত জাতিকে দিয়েছিলেন।’ যদিও পরে তিনি দাবি করেন যে ইসরাইলি সরকার বর্তমানে সেই প্রাচীন সীমানাগুলোতে সম্প্রসারণ করতে চাইছে না। হাকাবির বলেন, ‘তারা (ইসরাইল) যদি সবকিছু দখল করে নেয় তাহলে ভালো হয়।’ তার এমন বিবৃতিতে হতবাক হয়ে যাওয়া কার্লসন হাকাবির কাছে জানতে চান, তিনি পুরো অঞ্চলে ইসরাইলের সম্প্রসারণের অনুমোদন দেবেন কি না। জবাবে হাকাবি বলেন, ‘তারা এটা (মধ্যপ্রাচ্য) দখল করতে চায় না। তারা এটা বলছে না।’

আরও পড়ুন

ইসরাইলের সীমানা সম্প্রসারণের অধিকার সম্পর্কে হাকাবির মতামতের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একমত কি না, সে বিষয়ে আল জাজিরার প্রশ্নের কোনো জবাব দেয়নি পররাষ্ট্র দপ্তর। সূত্র : আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরাইল পুরো মধ্যপ্রাচ্য দখলে নিলে আপত্তি নেই : মার্কিন রাষ্ট্রদূত

সাকিবকে ফেরাতে বড় পদক্ষেপ বিসিবি’র

চীন সফরে যাচ্ছেন ট্রাম্প

জাইমা রহমানকে প্রশংসায় ভাসালেন অভিনেত্রী তানজিন তিশা

নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ সুইডেনের

দ্য হান্ড্রেড নিলামে ২৩ টাইগার ক্রিকেটার, নেই সাকিব