ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৫৭ দুপুর

রংপুরে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি শফি উদ্দিন গ্রেফতার

রংপুরে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি শফি উদ্দিন গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে র‌্যাব-১৩’র অভিযানে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি শফি উদ্দিনকে (৬০) গ্রেফতার করা হয়েছে। সে মিঠাপুকুরের খামার কুর্শা গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, চলমান অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুরের চৌকস আভিযানিক দল গতকাল বৃহস্পতিবার বিকেলে বদরগঞ্জ জোনাল অফিস রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২’র সামনে অভিযান পরিচালনা করে। এসময় রংপুর জেলার মিঠাপুকুর থানার হত্যা মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক প্রধান আসামি শফি উদ্দিনকে গ্রেফতার করে।

আরও পড়ুন

র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি হত্যা, ধর্ষণ, রাহাজানি, মাদক চোরাকারবারিসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ় প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সুরক্ষাই প্রথম প্রায়োরিটি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডোরেমন এর নির্মাতা মারা গেছেন

চট্টগ্রামের বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৬ পাচারকারী আটক

ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান

বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি

ঈদের দিন অস্ট্রেলিয়ায় মসজিদে গিয়ে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী আলবানিজ