ভিডিও বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৪০ রাত

সংরক্ষণে হিমাগার স্থাপনের দাবি চাষিদের  

দিনাজপুরের বিরলে এবারও লিচুর বাম্পার ফলনের আশা

সংগৃহিত, দিনাজপুরের বিরলে এবারও লিচুর বাম্পার ফলনের আশা

বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে এবারও লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে প্রতিটি গাছ মুকুলে মুকুলে ছেয়ে যাওয়ায় বাগান পরিচর্যায় ব্যস্ত এ অঞ্চলের লিচু চাষিরা। লিচুর পচন রোধ ও দীর্ঘ সময় ধরে বাজারজাত করতে মৌসুম শুরুর আগেই লিচু সংরক্ষণের জন্য একটি হিমাগার স্থাপনের দাবি তাদের।

দিনাজপুর জেলা শহরের নিকটবর্তী উপজেলা বিরল। এ উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ২ হাজার ৫৫৮ হেক্টর জমিতে গড়ে উঠেছে বিভিন্ন প্রজাতির লিচু বাগান। বিশেষ করে মাধববাটী ও রবিপুর এলাকায় দেশের উৎকৃষ্টমানের লিচু উৎপাদন হয়ে থাকে। যেমন বোম্বাই, মাদ্রাজি, বেদানা, চায়না-থ্রি, চায়না-টু ও কাঁঠালি জাতের লিচুর ফলন ভালো হয়। এ উপজেলার লিচু সু-স্বাদু ও উন্নতমানের হওয়ায় এর চাহিদা রয়েছে দেশজুড়ে। এ মৌসুমে প্রতিটি গাছেই লিচুর পর্যাপ্ত মুকুল দেখা দিয়েছে। তাই চাষিরাও অধিক লাভের আশায় দিন-রাত লিচু গাছের পরিচর্যা করে চলছেন। 

লিচু চাষি মোস্তাফিজুর রহমান মোস্তা জানান, মুকুল এবং গাছ যেন ঠিকমত রস পায়, তার জন্য প্রতিদিন গাছের গোড়ায় পানি দেওয়া হচ্ছে। গাছ এবং মুকুল ঠিক রাখতে বালাই নাশক বিভিন্ন প্রকার ওষুধ ছিটানোসহ বিভিন্নভাবে পরিচর্যা করা হচ্ছে।

আরও পড়ুন

লিচু ব্যবসায়ী আফছারুল ইসলাম জানান, মৌসুমে লিচু নষ্ট হবার ভয়ে অল্প সময়ের মধ্যে সব লিচু বাজারজাত করে থাকি। ফলে অনেক সময় আমরা সঠিক দাম পাইনা। হিমাগারের মাধ্যমে যদি লিচু কিছুদিন সংরক্ষণ করতে পারতাম, তাহলে কৃষকরা বেশি লাভবান হতো। তাই সরকারের আমাদের দাবি এলাকায় যেন লিচু সংরক্ষণের জন্য একটি হিমাগার স্থাপন করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, আমাদের পক্ষ থেকে লিচু চাষিদের সব রকমের পরামর্শ দিয়ে আসছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বিরলে এবারও লিচুর বাম্পার ফলনের আশা

‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি গঠন

রেলওয়েকে আর লোকসানি প্রতিষ্ঠান দেখতে চায় না সরকার: রেলমন্ত্রী

নওগাঁর আত্রাইয়ে চালককে আহত করে ভ্যান ছিনতাই

জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব

নওগাঁয় বোরোক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার