ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৪০ রাত

কার্যালয় খুলে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টানাল আ.লীগ নেতাকর্মীরা

ছবি: সংগৃহীত, কার্যালয় খুলে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টানাল আ.লীগ নেতাকর্মীরা

শরীয়তপুরে স্লোগান দিতে দিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের জেলা কার্যালয় খুলেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় পালং বাজারে অবস্থিত শরীয়তপুর জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের ভেতরে শেখ মুজিবুর রহমান ও দলীয় প্রধান শেখ হাসিনার ছবি টাঙানো হয়। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে জেলা শহরের পালং বাজার এলাকায় অবস্থিত দলটির কার্যালয়টি খুলে দেওয়া হয় বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্রের ভাষ্য মতে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে কমপক্ষে ১০ জন অজ্ঞাত ব্যক্তি পালং বাজারে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হন। তাদের সবার মুখে মাস্ক এবং কয়েকজনের মাথায় হেলমেট ছিল। তারা দলীয় স্লোগান দিতে দিতে কার্যালয়ের দরজার কাঠ সরিয়ে ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে দেয়ালে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে কিছুক্ষণ অবস্থান নেন। পরে তারা স্থান ত্যাগ করেন।

আরও পড়ুন

এ ঘটনার প্রায় এক মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ‘শরীয়তপুর আওয়ামী লীগ’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘আজ শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান করে। জয় বাংলা স্লোগান দিয়ে নিজেদের অবস্থান জানান দেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কিশোর নিহত

মোহাম্মদপুরে দেশি পিস্তলসহ গ্রেপ্তার দাগি রুবেল

জাতির মাথার উপরে এখানো ফ্যাসিবাদের কালো ছায়া

নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে: চিফ হুইপ

দুর্ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণ করুন: জামায়াত আমির

গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু করেছে প্রধানমন্ত্রী: মুক্তিযোদ্ধা মন্ত্রী