ভিডিও বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৮ রাত

রমজানকে মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না: প্রধানমন্ত্রী

রমজানকে মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আপনাদের প্রতি আমার আহ্বান, রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে এই মাসটিকে আপনারা ব্যবসায় মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে ব্যবসায়ীরা সতর্ক থাকবেন।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে দশটায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আগামীকাল থেকেই সারাদেশে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। আমি দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাই। রমজান আত্মশুদ্ধির মাস।

প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। যদিও আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়।

তিনি আরো বলেন, হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে, রাষ্ট্র এবং সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সবক্ষেত্রেই অনাচার অনিয়মের সব সিন্ডিকেটে ভেঙে দিতে বদ্ধ পরিকর। ইনশাআল্লাহ।

ক্ষুদ্র মাঝারি কিংবা ছোট বড়, সব ব্যবসায়ীদের প্রতি বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি সহজ এবং স্পষ্ট। বর্তমান সরকার ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ উভয়ের স্বার্থ রক্ষা করেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চায়। সুতরাং, সরকারের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ গ্রহণ করলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিংবা ক্রেতা বিক্রেতা উভয়ের স্বার্থ রক্ষা হবে, এ ব্যাপারে আপনাদের যে কোনো ধরনের পরামর্শ কিংবা অভিযোগ শুনতে সরকার প্রস্তুত। ক্রেতা বিক্রেতা গ্রহীতা, এই সরকার সবারই সরকার। এই সরকার আপনাদেরই সরকার। আপনারাই ভোটের মাধ্যমে এই সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আপনারাই এই সরকারের শক্তি।

আরও পড়ুন

প্রিয় দেশবাসী রমজান মাসে রোজাদার মুসল্লিরা বিশেষ করে ইফতার তারাবিহ সেহরি এই সময়গুলোতে নিরবচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান।

এই বিষয়টি নিশ্চিত করতে এরইমধ্যে আমি সংশ্লিষ্ট কতৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। অপচয়রোধ করে কৃচ্ছতা সাধন প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব। অফিস আদালতে বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস বিদ্যুৎ পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাও ইবাদাতের অংশ বলেই আমি মনে করি।

আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ এবং সুস্থ রাখুন। আল্লাহ আমাদেরকে সব ইতিবাচক পরিকল্পনাগুলো বাস্তবায়নের তৌফিক দিন। পবিত্র রমজান মাস শুরুর শুভলগ্নে আল্লাহর দরবারে এই নিবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানকে মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না: প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে পুরোদমে চলছে বোরো চারা রোপণের মহোৎসব

সিরাজগঞ্জের তাড়াশে একই রাতে চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষক

রোজার প্রধান পণ্য খেজুরের দাম পাইকারির সাথে খুচরা বাজারের মিল নেই

বগুড়ায় মাদকদ্রব্যসহ ৩ কারবারি গ্রেফতার

যারা ভোট দিয়েছেন বা দেননি- সরকারের কাছে সবার অধিকার সমান : প্রধানমন্ত্রী তারেক রহমান