ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:১৪ সকাল

অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবি: সংগৃহীত।

শপথের পরদিন মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কোনো রকম রাস্তা অবরোধ ছাড়াই মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন।

সেখানে থেকে নবনির্বাচিত প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তরে অফিস করতে যান। যাওয়ার সময়ও সাধারণ মানুষের চলাচলে কোনো ভোগান্তি হয়নি।এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিককে বলেন, এটা একটা ইতিবাচক দিক। শপথের পরদিনই তিনি প্রমাণ করে দিলেন প্রধানমন্ত্রী জনগণের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি।

আরও পড়ুন

তিনি আরও বলেন, নিরাপত্তার বিষয়টা সংশ্লিষ্ট দপ্তরের লোকজন দেখবেন, তিনি জনগণের নেতা। জনগণের কষ্ট হোক বা ভোগান্তিতে পড়ুক এ বিষয়টা তিনি কখনো চান না। আর এ কারণেই তিনি অতি সাধারণভাবে রাস্তা অবরোধ ছাড়াই অফিস করছেন এবং তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করার সময়ও এমনই ভাবেই এসেছেন যেটা আমরা দেখেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী