ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:০৫ সকাল

হাদীর কবর জিয়ারত করলেন সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ

হাদীর কবর জিয়ারত করলেন সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ, ছবি: সংগৃহীত।

শপথ নেওয়ার পর শহিদ ওসমান হাদীর কবর জিয়ারত করেছেন কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ফুলবাড়ি) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ড. আতিকুর রহমান মুজাহিদ।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে শহীদ ওসমান হাদীর কবরের পাশে দাঁড়িয়ে তিনি কবর জিয়ারত করেন ও মোনাজাতে অংশ নেন।

ড. আতিকুর রহমান মুজাহিদ বলেন, আল্লাহ আমাদেরকে শহীদ ওসমান হাদীর মতো আদর্শ, সততা, সাহস ও যোগ্যতা দান করেন। তিনি যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, যাতে আমরা শহীদ হাদীর স্বপ্নের ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি।তিনি আরও বলেন, দেশের ৩০০টি আসনে শহীদ হাদীর আদর্শে গড়া, যোগ্য, সৎ ও জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ প্রতিনিধিদের দান করুন, যারা সত্য ও ন্যায়ের পক্ষে অটল থেকে দেশ ও জাতির সেবা করবে।

আরও পড়ুন

এই সময় উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের ২ জন ক্রু’র একজন উদ্ধার

পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয়

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বাইকের ট্যাংকে কতদিন ভালো থাকে পেট্রোল

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’