ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:২১ দুপুর

ভারত সফরের আমন্ত্রণ পেলেন তারেক রহমান

সংগৃহিত,ভারত সফরের আমন্ত্রণ পেলেন তারেক রহমান

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। এ সময় তিনি তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ এ তথ্য জানিয়েছেন।

এ ছাড়া মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথগ্রহণ অনুষ্ঠানের পর তারা সৌজন্য সাক্ষাৎ করেন। বিএনপি সরকারের শপথ গ্রহণের পর বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, ভারতের স্পিকার তারেক রহমানকে সেদেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং উভয় নেতা বাংলাদেশ ও ভারতের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

আরও পড়ুন

এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া হয়।

মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উন্নয়নের বিষয়ে আলোচনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের কালরাত স্মরণে ২৫ মার্চ দেশে এক মিনিটের ব্ল্যাক আউট

রাজধানীর শাহজাদপুরে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় একজন শিশু নিহত

বাংলাদেশের মানুষের বিনোদনের অভাব পূরণ করেছে নাসীরুদ্দীন পাটওয়ারী : আমান উল্লাহ আমান

মাদারীপুরে দুইজনের মরদেহ উদ্ধার

২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধাসহ ৩ কর্মসূচি ঘোষণা জামায়াতের