ভিডিও মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫৩ বিকাল

আটকে গেল শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’

আটকে গেল শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’

 বিনোদন ডেস্ক ঃ বলিউডের ইতিহাসের অন্যতম বড় প্রজেক্ট হিসেবে ধরা হচ্ছিল ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমাকে। কারণ, এই সিনেমার মাধ্যমে একই পর্দায় আবির্ভাব হওয়ার কথা ছিল বলিউড কিং শাহরুখ খান ও সালমান খানকে; যশ রাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত এই ছবিতে এই দুই নায়ককে মুখোমুখি দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। কিন্তু শোনা যাচ্ছে এক দুঃসংবাদ!

এই সিনেমার কাজ আপাতত স্থগিত করা হয়েছে- এমনটাই খবর মিলল ভারতীয় গণমাধ্যমে। বলা হচ্ছে, আকাশচুম্বী বাজেটের কারণে প্রযোজনা সংস্থা আপাতত সিনেমাটির কাজ সামনে না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সিনেমাটির প্রি-প্রোডাকশন পর্যায়েই ব্যয়ের হিসাব নিয়ে জটিলতা তৈরি হয়। বিশেষ করে শাহরুখ ও সালমানের মতো শীর্ষ দুই তারকার পারিশ্রমিকই এই বাজেটের একটি বড় অংশ।

আরও পড়ুন

ধারণা করা হচ্ছে, শুধু এই দুই অভিনেতার পারিশ্রমিক বাবদই খরচ হতো প্রায় ২০০ কোটি রুপির বেশি। এর সঙ্গে আন্তর্জাতিক লোকেশন, উচ্চমানের স্টান্ট এবং ভিএফএক্সের খরচ মিলিয়ে মোট বাজেট এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা বর্তমান বাজার পরিস্থিতিতে বড় ঝুঁকির বলে মনে করছে প্রযোজনা সংস্থা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটকে গেল শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’

ব্রুনাই ও সিঙ্গাপুরে রোজা শুরু কবে

পবিত্র রমজানে ভিভোর উপহার ওয়াই৩১ডি

দু’টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নাটোরের পুতুল

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্গো ট্রাকের চাপায় পিষ্ট হয়ে একজন নিহত

প্রকাশ পেলো মুক্তার ‘প্রেমের মানুষ’