ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০০ সকাল

দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের সাবেক মন্ত্রী গ্রেপ্তার

দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের সাবেক মন্ত্রী গ্রেপ্তার,ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কোকে গ্রেপ্তার করেছেন দেশটির জাতীয় দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তারা। অভিযোগ, গেরমান গালুশচেঙ্কো দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে দেশ ছেড়ে পালাচ্ছিলেন। দেশটির জাতীয় দুর্নীতি দমন ব্যুরো (নাবু) রোববার (১৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। 

বিবৃতিতে বলা হয়েছে, রোবববার গোপনে দেশত্যাগ করার সময় সাবেক ‘মিডাস’ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত এবং সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কোকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে কারা হেফাজতে আছেন। আইন এবং আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবিসি জানিয়েছে, গালুশচেঙ্কো ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির একজন ঘনিষ্ঠ মন্ত্রী ছিলেন। তার বিরুদ্ধে ২০২৫ সালের সেপ্টেম্বরে ১০ কোটি ডলার অবৈধভাবে উপার্জন ও সেই অর্থ বিদেশে পাচার করার অভিযোগ ওঠে। 

জেলেনস্কির ঘনিষ্ঠ এই সাবেক মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ-তিনি অর্থের বিনিময়ে নিজের প্রভাব খাটিয়ে দেশের জ্বালানি খাতে ইউক্রেনীয় ব্যবসায়ী তিমরুর মিন্ডিচকে বিনিয়োগের সুযোগ দিয়েছিলেন। এ ছাড়া গালুশচেঙ্কোর বিরুদ্ধে দেশটির জাতীয় বিদ্যুৎ উৎপাদক প্রতিষ্ঠান এবং দেশের সবগুলো পরমাণু বিদ্যুৎকেন্দ্রগুলোর নিয়ন্ত্রক সংস্থা এনার্জোঅ্যাটমের ঠিকাদারদের কাছ থেকে যে কোনো কন্ট্রাক্টের বিনিময়ে ১০ থেকে ১৫ শতাংশ ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে।

আরও পড়ুন

এসব অভিযোগ প্রকাশ্যে আসার পর গত নভেম্বরে পদত্যাগ করতে বাধ্য হন গালুশচেঙ্কো। এরপর গতকাল ইউক্রেন ছেড়ে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের ২ জন ক্রু’র একজন উদ্ধার

পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয়

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বাইকের ট্যাংকে কতদিন ভালো থাকে পেট্রোল

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’