ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:১৩ দুপুর

টালিউডে চঞ্চলের চমক

অভিনেতা চঞ্চল

বিনোদন ডেস্ক ঃ কলকাতায় এবার শুধু অভিনয় নয়, প্লে­ব্যাকেও অভিষেক হতে যাচ্ছে তার; তাও আবার টালিউডের সিনেমায়। ব্রাত্য বসুর আসন্ন সিনেমা ‘শেকড়’-এর মাধ্যমে প্রথমবারের মতো এমন চমক দেখাতে যাচ্ছেন অভিনেতা।

‘শেকড়’ সিনেমার দুটি গান গেয়েছেন চঞ্চল। স্টুডিওতে সংগীত পরিচালক প্রবুদ্ধ ব্যানার্জির সঙ্গে চঞ্চল চৌধুরীর রিহার্সেলের দুটি ছবি ফেসবুকে শেয়ার করা হয়। প্রযোজনা পপ্রতষ্ঠানটি জানিয়েছে, শেকড় ব্রাত্য বসুর চিরন্তন একটি প্রেমের সিনেমা। এখন পুরোদমে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এ সিনেমায় প্রবুদ্ধ ব্যানার্জির সংগীতায়োজনে চঞ্চল চৌধুরী একাধিক গান রেকর্ড করেছেন। এই সিনেমা দিয়ে প্লে-ব্যাক গায়ক হিসেবে টালিউডে অভিষেক হচ্ছে চঞ্চলের।

আরও পড়ুন

এদিকে চঞ্চল চৌধুরী সংবাদমাধ্যমে জানান, শেকড় সিনেমার জন্য দুটি জনপ্রিয় বাউলগান নতুন করে গেয়েছেন তিনি। একটি বিজয় সরকারের ‘এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে’, অন্যটি গোষ্ঠ গোপাল দাসের ‘ও জীবন রে ছাড়িয়া না যাও মোরে’। গান দুটি সিনেমায় ব্যবহারের আইডিয়া চঞ্চলই দেন নির্মাতাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন

গাইবান্ধায় ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর, বিক্রি ১ লাখ টাকায়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে গঙ্গাচড়ায় একটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত

নর্দমা থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত আমরা পাাঁচজন বাংলাদেশি ভাইকে হারিয়েছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভাঙ্গায় রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১২